পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।


মো.মেহেদী হাসান:বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।মৃত শিশুর পরিববার সূত্রে জানা গেছে,শনিবার সকালে শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের পুত্র আরাফাত ছানী (৫)ও মারিয়া আক্তার(৩)সবার অজান্তে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পরে যায়।

অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি আরাফাতের পিতা ওবায়দুল হক নিশ্চিত করেন।

Top