বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


রফিকুল ইসলাম:বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের মধ্যদিয়ে মো.শফিকুল ইসলামকে সভাপতি এবং মো.আসাদুল ইসলাম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলে দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনে শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস।উপস্থিত ছিলেন-শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ মো.ফরিদুল আলম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো.বজলুর রহমান মিয়া ও সহ-সভাপতি আবুল কাশেম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. কাওছার আলী শেখ প্রমুখ।

Top