বরিশালে তিনশ কেজি জাটকাসহ অপু নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে তিনশ কেজি জাটকাসহ অপু নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।


রফিকুল ইসলাম:বরিশালে তিনশ কেজি জাটকাসহ অপু নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)বিকেল ৩টার দিকে বরিশাল সদর উপজেলার দিনারের পোল এলাকায় অভিযান চালায় পুলিশ।এসময় ভোলা থেকে যশোরগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে তল্লাশি চালিয়ে ৩শ কেজি জাটকা জব্দ ও অপু নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান,জাটকা উদ্ধারের ঘটনায় আটক এক ব্যবসায়ীকে হেফাজতে নিয়েছে পুলিশ।তবে, বাসটিতে যাত্রী থাকার কারণে সেটি ছেড়ে দিয়েছেন।আটক ব্যবসায়ীকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হবে।

Top