দুই লঞ্চের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দুই লঞ্চের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


রফিকুল ইসলাম:বরিশালের হিজলা থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী দুই লঞ্চের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)দিবাগত রাত ১২ টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী মেঘনা নদীতে এ সংঘর্ষের ঘটনায় ৫ জনের মতো আহত হয়েছেন।যাদের মধ্যে ৪ জনকে চাঁদপুরে চিকিৎসার জন্য নামিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

যাত্রীরা জানান,বরিশালের হিজলা থেকে রাত ৮টায় এমভি প্রিন্স আওলাদ ৪ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।অপরদিকে ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে এমভি টিপু ১২ নামের আরেকটি লঞ্চ যাত্রা করে।ঘটনাস্থলে পৌঁছালে দুটি লঞ্চের সংঘর্ষ হয় এবং এমভি প্রিন্স আওলাদ ৪ নামক লঞ্চের প্রায় ৫ যাত্রী আহত হন। যাদের মধ্যে রাত ১ টার দিকে চাঁদপুরে চিকিৎসার জন্য নামিয়ে দেয়া হয় বলে জানান লঞ্চের যাত্রী ও হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন।

অপরদিকে টিপু ১২ লঞ্চের বরিশালের সুপারভাইজার লিটু দাস জানান,টিপু ১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় সেটা মেরামত করা হচ্ছিল,বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে পরায় এই ঘটনা ঘটে।রোববার গভীর রাতে মেঘনা নদীতে কীর্তণখোলা- ১০ ও ফারহান ৯ লঞ্চের সংঘর্ষ হয়।এ ঘটনায় দুই যাত্রী নিহত হন।

Top