মুজিব বর্ষকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মুজিব বর্ষকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।


রফিকুল ইসলাম:মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেছেন,আপনাদের কোনো কাজে আমি বিন্দুমাত্র শিথিলতা দেখতে চাই না।মুজিব বর্ষকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশাল সার্কিট হাউসের ধাঁনসিড়ি সভাকক্ষে বরিশাল বিভাগের মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমরা প্রত্যেকটা টাকা কাজের মাধ্যমে হালাল করে নেবো। যে ভালো কাজ করবেন তিনি ভালো থাকবেন, না হয় আমার সময়ে তিনি চলে যাবেন।প্রধানমন্ত্রী আমাকে বরিশালের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করতে বলেছেন। আমি আপনাদের সমস্যার কথা শুনেছি, আমার পক্ষ থেকে আপনাদের অবকাঠামো, যানবাহনের যে সমস্যা রয়েছে যতটুকু সম্ভব আমি তা পূরণ করে দেওয়ার জন্য কাজ করবো।বরিশাল মৎস্য ও প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে জেলা পর্যায়ের অফিস প্রধানদের সঙ্গে বিভাগীয় কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজ, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডা. আ. জব্বার সিকদার।বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণীসম্পদ উপ-পরিচালক কানাই লাল স্বর্ণকার, মৎস্য দপ্তরের উপ-পরিচালক মো. আজিজুর রহমান প্রমুখ।

Top