বাকেরগঞ্জে দুইটি ইটভাটার ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বাকেরগঞ্জে দুইটি ইটভাটার ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:লাইসেন্স ছাড়া ইট তৈরি করায় বরিশালের বাকেরগঞ্জে দুইটি ইটভাটার ম্যানেজারকে এক বছর করে কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার(১৪ জানুয়ারি)উপজেলার মেসার্স এমআরবি ব্রিকস ও মেসার্স আলিফ ব্রিকস’র বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবদুল হালিমের অধিদপ্তরটির পরিদর্শক মো.তোতা মিয়া জানান,বাকেরগঞ্জে উপজেলার আউলিয়াপুর ও ঢাপরকাঠি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সেসময় পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না নিয়েই ইট উৎপাদন করায় মেসার্স এমআরবি ব্রিকস’র ম্যানেজার কবির মোল্লা ও মেসার্স আলিফ ব্রিকস’র ম্যানেজার রাজ্জাক হাওলাদারকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়।এছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটা দুইটি বন্ধ করে দেওয়া হয়।

Top