আমতলীতে পাগলা কুকুরের কামড়ে আহত-৩ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমতলীতে পাগলা কুকুরের কামড়ে আহত-৩


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি:বরগুনার আমতলীতে একটি পাগলা কুকুরের কামড়ে ৩ পথচারী আঃ মালেক(৩৫),আল আমিন রাঢ়ী(৩২)ও অজ্ঞাত(৩০)আহত হয়েছে। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে রাস্তায় বসে একটি বেওয়ারিশ কালো রংয়ের পাগলা কুকুর একই সময় ৩জন পথচারীকে কামড়ে গুরুত্বর আহত করে দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থাণীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কুকুরে কামড়ানোর প্রতিশোধক টিকা না থাকায় আহতদের পায়ের গোড়ালীর রগ ছিড়ে যাওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, ঘটনার সময় একটি পাগলা কুকুর একই সময় ৩জন পথচারীকে কামড়ে গুরুত্বর আহত করে। আমি আহত মালেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।অপর প্রত্যক্ষদর্শী মোঃ রফিক বলেন, কালো রংয়ের একটি স্বাস্থ্যবান কুকুর ৩জন পথচারীকে কামড়িয়ে গুরুত্বর আহত করে। তবে জলাতাংঙ্ক রোগ যাতে না ছড়ায় সে জন্য কুকরগুলো ধরে টিকা দিয়ে গায়ে লাল রং মেখে দেওয়া হচ্ছে। তবে এ কুকুরটিকে টিকা দেওয়া হয়নি।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন,হাসপাতালে কুকুরে কামড়ানো প্রতিশোধক টিকা না থাকা ও আহত ৩জনের মধ্যে ২ জনের পায়ের গোড়ালীর মুল রগ ছিড়ে যাওয়ায় তাদের সকলকে উন্নত চিকিৎসা জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Top