সড়কের জায়গায় অনুমোদনহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেবিসিসি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সড়কের জায়গায় অনুমোদনহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেবিসিসি।


রফিকুল ইসলাম:সড়কের জায়গায় অনুমোদনহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি করপোরেশন(বিসিসি)।বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বরিশাল নগরের দক্ষিণ চকবাজার এলকার বিউটি রোডে ওই অভিযান চালানো হয়। এর আগে এলাকবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনের মালিককে নোটিশ দেওয়ার পরও কোনো সুরাহা না করায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন,সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মাণ করা হচ্ছিল।ভবন মালিককে ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশও দেওয়া হয়,কিন্তু তা না শোনায় সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায়।

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান,প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ চলছিল।এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার।স্থানীয় জনগণ এ ব্যাপারে সিটি করপোরেশনের কাছে আবেদন করেন।তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।ভবন মালিক তা না শোনায় আজ নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।ভেঙে ফেলা অংশ পরিকল্পনা বহির্ভূত বলেও জানান তিনি।এ উচ্ছেদ অভিযানে কোনো প্রকার বাধা দেয়নি ভবন মালিক কর্তৃপক্ষ। তবে ভবন উচ্ছেদ বা ভাঙার ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবন মালিককে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেন নির্মাণাধীন বিউটি সুপার মার্কেট কর্তৃপক্ষ।

Top