৪ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার(১৩ জানুয়ারি)সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ। - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে

৪ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার(১৩ জানুয়ারি)সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।


আলোকিত বার্তা:৪ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার(১৩ জানুয়ারি)সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।মঙ্গলবার(১৪ জানুয়ারি)ভারতের প্রসার ভারতী এবং বাংলাদেশ বেতারের মধ্যেকার সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।সফরকালে তথ্যমন্ত্রী নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদনেরও কথা রয়েছে।

তথ্যমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম ফিল্ম সিটি হিসেবে রূপায়নের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য বুধবার (১৫ জানুয়ারি) ভারতের হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন।তার সম্মানে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রীর। তার সাথে রয়েছেন, মন্ত্রীর দফতরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ও কর্মকর্তাবৃন্দ।

Top