মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্য অবৈধ জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্য অবৈধ জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।


রফিকুল ইসলাম:মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্য অবৈধ জাল নির্মূলে বরিশালের শ্রীপুর ও লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন।সোমবার (১৩ জানুয়ারি) দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে এবং মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহায়তায় পরিচালিত এই কম্বিং অপারেশন চলাকালে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জালসহ ৭ জেলেকে আটক করা হয়।

এরা হলেন-মো.মাছুম,মো ফজলু হাওলাদার,মো.জীবন নলি,মাহের হোসেন সিকদার, নিজাম গাজী,স্বপন দেওয়ান ও মো.সিদ্দিক হাওলাদার।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার ভ্রাম্যমাণ আদালত আটক ৭ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেন।একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধংসের নির্দেশ দেন।

Top