বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ৬৫ হাজার টাকা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ৬৫ হাজার টাকা


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল পোর্ট থানার বাজার ও চেকপোষ্ট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স,আপডেট না থাকা মেয়াদউত্তীর্ন মালামাল ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না পাওয়ায় একটি আবাসিক হোটেল সহ মোট ৪টি ব্যবসায়ি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।সোমবার বেলা সাড়ে ৪ টার সময় শার্শার নির্বাহী ম্যাজিষ্ট্রেট( সহকারী ভুমি কমিশনার)খোরশেদ আলম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।বেনাপোল চেকপোষ্টের যাপন নামে একটি আবাসিক হোটেল এর লাইসেন্স এবং মান সম্মত কক্ষের ব্যবস্থা না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।এরপর বাজারের সর্দার ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ওষূধ পাওয়া যাওয়ায় তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা বিপ্লব ষ্টোরে ভারতীয় মেয়াদ উত্তীর্ন কসমেটিক্স পাওয়ায় তাকে ৫ হাজার টাকা ও নবাব ষ্টোরের মুল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম বলেন ১৯ ধারার আওতায় এসব ব্যবসায়িদের জরিমানা করা হয়েছে। এরা টাকা দিতে ব্যর্থ হলে বিভিন্ন মেয়াদে এদের দন্ড হতে পারে।
এসময় ম্যাজিষ্ট্রেট এর সাথে ছিলেন বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন, বেনাপোল পোর্ট থানার এ এস আই জাকির হোসেন।

Top