মেয়রের কাছে স্মারকলিপি উচ্ছেদ আতঙ্ক থেকে মুক্তির দাবিতে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মেয়রের কাছে স্মারকলিপি উচ্ছেদ আতঙ্ক থেকে মুক্তির দাবিতে


রফিকুল ইসলাম:বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বরিশাল নগরে নদীর তীরে সীমানা নির্ধারণে কাজ শুরুর পরিপ্রেক্ষিতে কীর্তনখোলার তীরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছেদ ও নিজেদের বসতি হারানোর আতঙ্ক।এর ধারাবাহিকতায় আতঙ্ক থেকে মুক্তি ও নগরের ছয়টি (৫, ৬,৮, ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড)ওয়ার্ডের বিশেষ অংশ রক্ষার দাবিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন ছয় ওয়ার্ডের বাসিন্দারা।রোববার(১২ জানুয়ারি) দুপুরে সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এসময় মেয়র স্থানীয়দের আতঙ্কিত ও বিচলিত না হওয়ার জন্য বলেন।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মেয়র বলেন,বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন।স্থানীয় বাসিন্দা মো.আ.সালাম জানান,নদীর তীরের বিভিন্ন এলাকায় বিআইডব্লিউটিএ’র লোকজন মাপজোখ করছে এবং সীমানা নির্ধারণ করে বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেয়ার কাজও করছে।যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উচ্ছেদের আতঙ্ক দিনে দিনে বাড়ছে।তিনি জানান,অনাকাংক্ষিত উচ্ছেদ আতংক থেকে মুক্তি পেয়ে আগের মতো শান্তিপূর্ণ ভাবে ধর্ম,বর্ণ নির্বিশেষে এলাকায় বাস করার ব্যবস্থা চেয়ে তারা মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন।

Top