বরিশাল নগরের জগদিশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল নগরের জগদিশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের জগদিশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন করা হয়েছে।শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পৌষমেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে এ পৌঁষ মেলায় পিঠা-পুলি উৎসব, গ্রামবাংলার বিলুপ্ত প্রায় সংস্কৃতি এবং হস্তশিল্পের সমাহার ঘটানো হয়।

তিন দিনব্যাপী মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লীগীতি, ভাটিয়ালী,লালনগীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতিসহ আবহমান বাংলার সকল সাংস্কৃতিক আয়োজন রয়েছে। মেলা প্রাঙ্গণে ২৫টি স্টলে দেশীয় বিভিন্ন ধরনের পিঠা ও হস্তশিল্প ও পণ্য রয়েছে। জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কাজল ঘোষ জানান, দেশের নতুন প্রজন্ম গ্রামীণ ঐতিহ্য পৌষমেলা, পিঠা-পুলির সঙ্গে পরিচিত নয়। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনাই মেলার একমাত্র উদ্দেশ্য।এদিকে উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এখানেও ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রাম বাংলার চিত্র।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে চলবে।

Top