জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন


রফিকুল ইসলাম:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপনের লক্ষে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইসের (কাউন্ট ডাউন ডিজিটাল ডিভাইস) উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন সংলগ্ন জেলা পরিষদ পুকুরপাড়ে বৃহৎ স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় অনুষ্ঠানটি। প্রধানমন্ত্রীর ক্ষণগণনা উদ্বোধনের সঙ্গে সঙ্গেই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত অতিথিদের নিয়ে ক্ষণগণনার জন্য আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ডিভাইস চালু করেন।

এর আগে বেলা আড়াইটা থেকেই নগর ভবন ও জেলা পরিষদ পুকুর ঘিরে গোটা এলাকা জণসমুদ্রে পরিণত হয়। পরে সেখানে বড় ডিজিটাল স্ক্রিনে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন নগরবাসী। ক্ষণগণনা কার্যক্রম উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে জয়বাংলা স্লোগানে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।বরিশালের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জের ডিআইজজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, র‍্যাব-৮-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগর ভবন চত্বরে সন্ধ্যা ৬টা থেকে লেজার শো ও আতশবাজি অনুষ্ঠান শুরু হয়। পরে নগর ভবন সংলগ্ন জেলা পরিষদ পুকুরের উত্তরপ্রান্তের মঞ্চে নৃত্যানুষ্ঠান ও চিরকুট ব্যান্ডের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর স্মরণে ফটোগ্যালারি প্রদর্শিত করা হয়। প্রদর্শনীতে ১৯৮০ থেকে ১৯৭৫ সালের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।এছাড়া মুজিববর্ষ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে বরিশাল নদীবন্দরে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার। অপরিদকে এদিন সকালে গৌরনদী উপজেলার উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিকেল ৩টায় উৎসবস্থলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত মুজিববর্ষের ক্ষণগণনা যন্ত্রের।এদিকে মুজিবর্ষের ক্ষণগণনা ঘিরে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ডদল ‘লালন’র কনসার্ট আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখা।

Top