বরিশালে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রফিকুল ইসলাম:গৌরব আর সাফল্যের আরও একটি বছর পার করলো দেশের শীর্ষ শিল্পগ্রুপ বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের দৈনিক কালের কণ্ঠ। প্রকাশের পর খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা দৈনিকটি এগারোতে পা দিলো ১০ জানুয়ারি।এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বৃদ্ধাশ্রমের পাঁচ নারীকে শীতবস্ত্র (শাল) দেওয়া হয়। সেখানেই বৃদ্ধাশ্রমের নারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্য অতিথিরা।পরে প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে সংবর্ধনার আয়োজন করে কালের কণ্ঠের বরিশাল ব্যুরো অফিস। তাকে উত্তরীয় পড়িয়ে একটি ক্রেস্ট এবং নগদ ১০ হাজার টাকা দিয়ে সংবর্ধনা দেন অতিথিরা।

কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল,সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Top