পিকআপ ভ্যানের চাপায় খাদিজা বেগম (৩০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পিকআপ ভ্যানের চাপায় খাদিজা বেগম (৩০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় খাদিজা বেগম (৩০) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত খাদিজা গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের ওয়ারেস হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি পিকআপভ্যান খাদিজাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

Top