চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ করেছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ করেছেন আদালত।


রফিকুল ইসলাম:ধর্ষণচেষ্টার মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপোস মীমাংসা করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ করেছেন আদালত।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলার ধার্য তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপোস মীমাংসার কাগজপত্র জমা দেন আসামিরা।এতে আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ সালিশকারিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে বিচারাধীন মামলার মীমাংসার বিষয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শোকজ প্রাপ্তরা হলেন- বানারীপাড়া ছয় নম্বর বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, ইউপি সদস্য আব্দুস ছালাম,মহিলা ইউপি সদস্য রেহানা বেগম। এছাড়া অপর দু’জন হলেন একই এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম ও আলমগীর হোসেন।আদালত সূত্র জানায়, বানারীপাড়া দত্তপাড়া গ্রামের এক বাসিন্দার স্ত্রী ২০১৭ সালের ১ আগস্ট একই এলাকার সায়েম কাজী ও রফিক মৃধার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

ওই মামলায় আনিত অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন বিচারক।জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম আসামিদের অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত। এর মধ্যেই আদালতকে অবজ্ঞা করে চেয়ারম্যান আসামিদের পক্ষ নিয়ে আপোস মীমাংসার নামে বাদীর স্বাক্ষর নেয় এবং ওই কাগজ গতকাল ধার্য তারিখে আদালতে জমা দেয়। এর ধারাবাহিকতায় বিচারক ওই আদেশ দেন।

Top