বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডে প্রায় ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন (টিকা) দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডে প্রায় ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন (টিকা) দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


রফিকুল ইসলাম:জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় বরিশাল সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ডে প্রায় ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন (টিকা) দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ লক্ষ্যে বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে নগরে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণার চালানো হচ্ছে। আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।বরিশাল সিটি করপোরেশন পরিচ্ছন্নতা বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের হিসাব অনুযায়ী নগরে ৬ হাজারের মতো কুকুর ছিলো। এখন এর সংখ্যা বেড়ে প্রায় ২০ হাজারের মতো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই সূত্র ধরে ২০ হাজার কুকুরকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামছে বরিশাল সিটি করপোরেশন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী কর্মসূচি পালন করবে। টিকা দেওয়া শেষে কুকুরগুলোর শরীরে একধরনের অস্থায়ী রং দিয়ে দেওয়া হবে। যাতে কোনো কুকুর ভ্যাকসিন দেওয়া থেকে বাদ না যায়।নগরের ৩০ ওয়ার্ডে একযোগে শুরু হওয়া এ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ১৫০ সেবক কাজ করবে। যারমধ্যে ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ ৬০ জন ডক ক্যাচার, সিটি করপোরেশনের ৩০ জন ডকক্যাচার, ৩০ জন প্রশিক্ষিত টিকাদানকারী, ৩০ জন ডাটা কালেক্টর, ৩০ জন ভ্যান পোর্টার ও চার জন মনিটরিং কর্মকর্তা থাকবে।

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন,২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরইমধ্যে সিটি করপোশেনের উদ্যোগে রিসোর্স পার্সনদের নিয়ে একটি অবহিতকরণ সভা পরিচালনা করা হয়েছে। আমরা চাই বরিশাল নগরকে জলাতঙ্কমুক্ত করতে নগরবাসী কুকুর টিকাদান কর্মসূচিকে সহায়তা করুক। তাই এরইমধ্যে নগরে প্রচার-প্রচারণার কার্যক্রম শুরু করা হয়েছে।

Top