পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত।পরিববার নিয়ে সমুদ্র দেখতে ছুটে গেছেন কক্সবাজার। - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত।পরিববার নিয়ে সমুদ্র দেখতে ছুটে গেছেন কক্সবাজার।


আলোকিত বার্তা:পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত। বড়দিনে সঙ্গে মিলিয়ে তিনদিনের ছুটিতে অনেকেই পরিববার নিয়ে সমুদ্র দেখতে ছুটে গেছেন কক্সবাজার। সব বয়সের মানুষের আনন্দ আর হৈ-হুল্লোড়ে সৃষ্টি হয়েছে ভিন্ন পরিবেশ। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, এই মৌসুমে সমন্বয় করে প্রশাসন যেন পর্যটকদের নিরাপত্তা দেয়।কক্সবাজার সমুদ্র সৈকতের সাগর তীরে যেন চলছে উৎসব। সব বয়সের মানুষের আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা পুরো সাগর তীর।শীত মৌসুম, শীতল সাগর। তাই পর্যটকরা সমুদ্র স্নান, জেড স্ক্রী কিংবা ব্যানানা বোটে ঘুরে দেখছেন সাগরের স্বচ্ছ নীল জলরাশি। আবার কেউ কেউ সৈকতে বালিয়াড়িতে মেতেছেন পরিবার-পরিজন নিয়েএক নারী পর্যটক জানান, বাংলাদেশে এতো বড় একটা সমুদ্র সৈকত যা না দেখেলেই না।অন্য একজন জানান, ছেলে-মেয়েদের বার্ষিক পরীক্ষা শেষ সেজন্য তাদের নিয়ে আনন্দ করতে এখানে এসেছি।পর্যটন মৌসুমে কানায় কানায় পূর্ণ সৈকত। তাই প্রশাসনকে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা জোরদার করার দাবি, হোটেল মালিক সমিতির।

কক্সবাজার হোটেল মালিক সমিতির মুখপাত্র আবু তালেব শাহ বলেন, পর্যটকদের নিরাপত্তা ট্যুরিস্ট রয়েছে, জেলা পুলিশ রয়েছে। সেই সাথে এখানকার আনসার বাহিনীসহ অন্যরাও পর্যটকদের নিরাপত্তা দিতে সজাগ রয়েছে।ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, সৈকতসহ পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন তারা।কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সহকারী পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের পুলিশ বাহিনীর একটি টিম টহলে রয়েছে। সেই সাথে আমাদের একটি মোবাইল কোর্টও পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে।কক্সবাজারের হোটেল মোটেল জোনে পর্যটকদের রাত্রি যাপনের জন্য চার শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট, সবই কানায় কানায় পূর্ণ।

Top