শীতে সারবে কাশি,আনারসের অনেক গুণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়

শীতে সারবে কাশি,আনারসের অনেক গুণ


আলোকিত বার্তা:শীতের খামখেয়ালি আবহাওয়ায় শরীর সুস্থ রাখা দুষ্কর। তাই তো সর্দি, কাশি, গায়ে ব্যথার মতো ছোট ছোট সমস্যা যেন লেগেই রয়েছে। অনেকেই আবার কাশির জেরে রাত্রিবেলা ঠিকমতো ঘুমোতে পারছেন না। রোগ সারাতে চাইলে চিকিৎসকের কাছে গিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। কিন্তু তার আগে ঘরোয়া টোটকাতেই যদি সেরে যায় রাত্রিবেলার কাশি, তবে কেমন হয়? আপনার জন্য রইল টিপস।শীতের খামখেয়ালিপনার কাশিকে সারাতে কাজ করে আনারস। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট। তার ফলে এই ফলের রস যেমন কাশি সারাতে পারে তেমনই হজম শক্তি বৃদ্ধিতেও সহায়ক। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আনারস। অ্যালার্জি প্রতিরোধেও আনারস ভাল কাজ করে। কিন্তু যেভাবে ইচ্ছা হলো আনারস খেলেই উপকার মিলবে তা নয়। তাই জেনে নিন কীভাবে আনারস খেলে উপকার পেতে পারেন।

আগে সাবধানে আনারসের খোসা ছাড়ান। এবার ধীরে ধীরে ছোট ছোট মাপে কেটে নিন। ফ্রুট জুসারের সাহায্যে রস তৈরি করুন। এবার একটি কাপের অর্ধেক পর্যন্ত আনারসের রস নিন। তাতে এক চামচ মধু মেশান। ওই মিশ্রণ খেয়ে নিন। মধু এবং আনারস আপনাকে কাশি থেকে মুক্তি দেবেই।আনারসের রসের সঙ্গে মধুর পাশাপাশি লবণ এবং সামান্য গোলমরিচের মিশ্রণ তৈরি করে রাখুন। এবার ওই মিশ্রণটি দিনে তিনবার খান। ২-৩ দিনের মধ্যে উপকার যে মিলবে।আনারসের রসের পাশাপাশি দিনে দুবার করে খেতে পারেন আদা দেয়া চা। ওষুধ না খেয়েলেও দেখবেন উপকার মিলবে।তবে আনারস খাওয়ার পর যদি দেখেন কোনো শারীরিক সমস্যা হচ্ছে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নইলে রোগ সারাতে গিয়ে আরো বিপদে পড়তে পারেন।

আরও পড়ুন...
Top