বরিশাল মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশাল মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা


রফিকুল ইসলাম:বরিশাল মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নগরের সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর।মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে নগরের ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ও মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নৌকা সদৃশ ৩০টি ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা তৃণমূল নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।

Top