প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)পাঁচ শিক্ষার্থী। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)পাঁচ শিক্ষার্থী।


রফিকুল ইসলাম:ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)পাঁচ শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার তামান্না শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য কলা ও মানবিক অনুষদ থেকে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম ইসলাম নবণী (সিজিপিএ ৩.৬৫)। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসলাম হোসাইন (সিজিপিএ ৩.৯৪)। জীববিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব (সিজিপিএ ৩.৯৯)। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌসুম (সিজিপিএ ৩.৯৪) এবং ব্যবসায় অনুষদ থেকে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (সিজিপিএ ৩.৯০)।

সহকারী রেজিস্টার তামান্না শারমিন জানান,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের পরিপ্রেক্ষিতে পাঁচটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করে তালিকাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়।আইন অনুষদের পরীক্ষা শেষ না হওয়ায় ওই অনুষদ থেকে কোনো শিক্ষার্থীর নাম পাঠানো সম্ভব হয়নি।দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি মনোযোগ দিয়ে ভালো ফল অর্জনে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

Top