এক ইয়াবাব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক ইয়াবাব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।


রফিকুল ইসলাম:বরিশালে মাদক মামলায় আওলাদ হোসেন মোল্লা নামে এক ইয়াবাব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।মঙ্গলবার (৭ জানুয়ারি) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত আওলাদ নগরের কালুশাহ সড়কের বাসিন্দা আমির হোসেন মোল্লার ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান,২০১৬ সালের ২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নগরের জিয়া সড়কের দর্পন ভবনের পাশ থেকে আওলাদকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়।এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে তাকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুন্নাহার লিজা এজাহারভুক্ত আসামি আওলাদকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দেন।সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন।

Top