বাংলাদেশ বিমানের বিশেষ ছাড় মুজিববর্ষ উপলক্ষে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছে ১০ হাজার শ্রমিক ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশ বিমানের বিশেষ ছাড় মুজিববর্ষ উপলক্ষে


আলোকিত বার্তা:বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে মুজিব বর্ষ উপলক্ষে আগামী মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতিমাসে বিমানের টিকেটে ১৭ জন যাত্রীকে বিশেষ ছাড় দেয়া হবে।কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।সভায় জানানো হয় এ ক্ষেত্রে ঘোষিত সময়ে প্রতি মাসের ১৭ তারিখে ১৭টি রুটের ১৭ জন যাত্রীকে (ওয়েবসাইটে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য) আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকেটের ওপর শতকরা ১৭ ভাগ ছাড় দেয়া হবে।কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আসলামুল হক, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির বিগত বৈঠক সমূহের সিদ্ধান্ত বাস্তবায় অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুবুর রহমানের জন্ম বার্ষিকী উদযাপন প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় আরো জানানো হয় বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ভ্রমণ করা শিশু, সিনিয়র সিটিজেন, অসুস্থ্য ও শারিরীক প্রতিবন্ধীদের কাছ থেকে হুইল চেয়ার প্রদানের বিনিময়ে কোনো চার্জ নেয়া হয় না।সভায় জানানো হয় চলতি বছর থেকে হজযাত্রীদের টিকেট সরাসরি হজ এজেন্সির কাছে বিক্রি করা হয়। আর একটি এজেন্সির সর্বনিম্ন ১০০টি এবং সর্বোচ্চ ৩০০টি টিকেট ক্রয়ের সুযোগ ছিল।বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Top