অবশেষে ৫২-র ভাষা আন্দোলনের ৬৭ বছর পর বরিশাল সরকারি বালিকা(সদর গার্লস)উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অবশেষে ৫২-র ভাষা আন্দোলনের ৬৭ বছর পর বরিশাল সরকারি বালিকা(সদর গার্লস)উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন


মো.ফেরদাউস:অবশেষে ৫২-র ভাষা আন্দোলনের ৬৭ বছর পর বরিশাল সরকারি বালিকা(সদর গার্লস)উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (৮ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবালসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

১৯২৩ সালে নারীদের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।১৯৬১ সালে এ বিদ্যালয়ের সরকারিকরণ হয়। কালের সাক্ষী এ বিদ্যালয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন প্রথম সচিবালয় প্রতিষ্ঠা হয় এ বিদ্যালয়েই।ঐতিহ্যবাহি ও অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয়ের খ্যাতি অর্জনকারী এ বিদ্যালয়ে জীবনানন্দ দাশের পিসি স্নেহলতা দাশ গুপ্তসহ অনেক গুণীরা শিক্ষকতা করেছেন।এখানে শিক্ষা জীবন পার করেছেন অনেক মহিয়সী নারী।

Top