৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


মো.রফিকুল ইসলাম:৬ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বরিশালে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল জেলা ইমরত নির্মাণশ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের অশ্বিনী কুমার হলে প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক শেখ মো. সেলিম, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, প্রকৌশলী জাহিদুল হোসেন, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক রুস্তুম আলী হাওলাদার, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠুসহ জেলা ও বিভিন্ন উপজেলার ইমারত শ্রমিক ইউনিয়নের নেতারা।

দাবিগুলো হলো- ইমারত নির্মাণ শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত করা,পেনশনের ব্যবস্থা করা,ছিন্নমূল শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করা,সরকারি খরচে ইমারত শ্রমিকদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা, সরকারি খরচে ইমারত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা ও শ্রম আইনে আলাদা শ্রমনীতি প্রণয়ন করা।এর আগে সকাল ১০টায় বরিশাল ইমারত শ্রমিক ইউনিয়নের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ আ. রব সেরনিয়াবাত ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ শ্রমিক নেতারা।পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।র‌্যালি শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সাধারণ সভা করে বরিশাল ইমারত শ্রমিক ইউনিয়ন।

Top