মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।


মো.রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সোমেদ আলী সরদার (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী।সোমবার(০৬ জানুয়ারি)সন্ধ্যা ৭টার দিকে রামপট্টি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত মুক্তিযোদ্ধা সোমেদ আলী সরদার রামপট্টি এলাকার বাসিন্দা।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম জাহিদ বিন আলম জানান,মুক্তিযোদ্ধা সোমেদ আলী সড়ক পার হচ্ছিলেন।এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।একইসঙ্গে মোটরসাইকেলটিও সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সোমেদ আলীর মৃত্যু হয়।গুরুত্বর আহত মোটরসাইকেল চালকসহ দুইজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top