পাখা ভেঙে যাওয়ায় ২ ঘণ্টা বিলম্বে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে এমভি সুরভী-৯ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

পাখা ভেঙে যাওয়ায় ২ ঘণ্টা বিলম্বে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে এমভি সুরভী-৯


মো.রফিকুল ইসলাম:পাখা ভেঙে যাওয়ায় ২ ঘণ্টা বিলম্বে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে এমভি সুরভী-৯ নামের লঞ্চটি।সোমবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে বিষয়টি জানান বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।তিনি জানান, রাত ৯টার দিকে নির্ধারিত সময়ে সুরভী-৯ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বরিশাল নদী বন্দর থেকে পেছনের দিকে নিয়ে লঞ্চটি ঘোরানোর সময় নদীর অপর প্রান্তের তলদেশে থাকা শক্ত কিছুর সঙ্গে লেগে একটি পাখা ভেঙে যায়। পরে দীর্ঘসময় পর্যবেক্ষণ শেষে একটি পাখার সহায়তায় লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে।লঞ্চের যাত্রীরা জানান, পাখা ভেঙে যাওয়ার পর দীর্ঘসময় লঞ্চটি চরকাউয়া বাসস্ট্যান্ড সংলগ্ন নদীতে থামিয়ে রাখা হয়। রাত ১১টার দিকে প্রায় ৫০০ যাত্রী নিয়ে সুরভী-৯ লঞ্চটি চরকাউয়া এলাকা ত্যাগ করে।

Top