বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে।


মো.রফিকুল ইসলাম:বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি মালবাহী নৌযান ডুবির ঘটনা ঘটেছে।সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে থাকা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুলারহাট থেকে ঢাকাগামী মর্নিংসান-৯ সহ দুটি লঞ্চ পাশাপাশি চলছিলো। মসজিদবাড়ি ঘাট অতিক্রমের সময় বিপরীত দিক থেকে স্টিলের তৈরি একটি মালবাহী নৌযানের সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে মর্নিংসান-৯ লঞ্চের। সঙ্গে সঙ্গে ১৪শ বস্তা মুরগির খাবারবোঝাই নৌযানটি ডুবে যায়।

এসময় ডুবে যাওয়া নৌযানটির পেছনে আরো দুটি নৌযান ছিলো। যারা লঞ্চগুলোকে থামিয়ে ডুবে যাওয়া নৌযানে থাকা আরোহীদের উদ্ধার কাজ পরিচালনা করে। যতদূর জানাগেছে ডুবে যাওয়া নৌযানে থাকা ১১ জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।এসআই জাহিদ নৌযানটিতে থাকা মুরগির খাবারের মালিক হাবিবুর রহমানের বরাত দিয়ে জানান, মুরগির খাবার নিয়ে নৌযানটি সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বরূপকাঠির উদ্দেশে রওনা দেয়।বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা গিয়েছেন। ঢাকাগামী মর্নিংসান-৯ নামের একটি লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Top