একজনের ৮ বছর কারাদণ্ড মাদক মামলায় - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

একজনের ৮ বছর কারাদণ্ড মাদক মামলায়


মো.রফিকুল ইসলাম:র‌্যাবের দায়ের করা মাদক মামলায় কাওছার খান নামে এক ব্যক্তিকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।সোমবার(০৬ জানুয়ারি)বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত কাওছার খান বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে।

আদালত সূত্র জানায়,২০১৮ সালের ১৬ মে গৌরনদী কসবা গ্রাম থেকে কাওছারকে আটক করে র‌্যাব-৮ এর একটি দল। এ সময় তার কাছেথেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডিসৈয়দুজ্জামান বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন।ওই বছরের ২৯ জুন কাওছারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই আলমগীর হোসেন। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

Top