বরিশালে পাইকারি ও খুচরা বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে পাইকারি ও খুচরা বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম।


মো.রফিকুল ইসলাম:বরিশালে পাইকারি ও খুচরা বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। বর্তমানে পাইকারি বাজারে ১২০-১৫০ টাকা এবং খুচরা বাজারে প্রকারভেদে ১৬০-১৭০ টাক কেজি দরে বিক্রি হচ্ছে।সাম্প্রতিক বৃষ্টি এবং স্থানীয় পাইকার বাজারে পেঁয়াজের আমদানি কম থাকায় গত ৪ দিনে পেঁয়াজের দাম বাড়ার কারণ বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে নতুন পেঁয়াজ আমদানির মৌসুম শুরু হওয়ায় শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান আড়তদাররা।ক্রেতারা বলছেন, মূল্য বৃদ্ধি হওয়ার পর থেকে তারা পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন।

পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে সারাদেশে বেসামাল পরিস্থিতির মধ্যে সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে এবং টিসিবি’র মাধ্যমে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে। এরপর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। কিন্তু জানুয়ারির শুরুর দিকে বাজারে আবারও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।বরিশাল নগরের হাটখোলা এলাকার পেয়াজপট্টির পাইকারি বাজার সূত্রে জানা গেছে, বর্তমানে দেশি, মিয়ানমার, তুরষ্ক ও পাকিস্তানের পেঁয়াজ ১১০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এসব পেঁয়াজ খুচরো বাজারের ব্যবসায়ীরা স্থানভেদে কেজি প্রতি ১০- ৩০ টাকা বেশি দরে বিক্রি করছে।বরিশাল পেঁয়াজ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন বলেন,আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সংকট রয়েছে। আর স্বল্প পরিমাণে যে পেঁয়াজ আমদানি হয়, তাও বরিশাল এসে পৌঁছায় না। মৌসুমের শুরুর দিকে বাজারে কিছু দেশিয় পেঁয়াজ আসলেও সম্প্রতি বৃষ্টির কারণে সরবরাহ বিঘ্নিত হয়েছে।

তবে গত কয়েক দিন পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখি থাকলেও আবার দাম কমবে বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।এদিকে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি থাকায় আবারও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পিয়াজ কিনছেন ক্রেতারা। যেখানে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে কিনতে পারবেন টিসিবির খোলা বাজার থেকে। সোমবার বরিশাল নগরের সাতটি স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রি করে।

Top