শার্শায় উন্নত পদ্ধতিতে মাছ চাষে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শার্শায় উন্নত পদ্ধতিতে মাছ চাষে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃশার্শায় উন্নত পদ্ধতিতে রূই জাতীয় মাছের মিশ্রচাষ ও দেশীয় প্রজাতির (পাবদা, গুলশা, শিং ও মাগুর) মাছ চাষে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চাষী/ সুফলভোগী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১টার সময় শার্শা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালনক নূর-ই-আলম।

স্থানীয় সরকার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পসহ জাইকার সহায়তায় এবং উপজেলা মৎস্য সম্পদ কমিটির বাস্তবায়নায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুরেশ মন্ডল প্রমূখ।

Top