শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ


রফিকুল ইসলাম:‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’-এ স্লোগানে বরিশালে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।শনিবার (০৪ জানুয়ারি) সকালে নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রকির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী।

অংশগ্রহণকারী বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ছাত্র-ছাত্রীদের খেলার মধ্যে রয়েছে ক্রিকেট, হকি, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দড়ি লাফ।আগামী ৫ জানুয়ারি একই স্থানে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Top