মির্জাগঞ্জে যৌতুক,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুই শতাধিক শিক্ষার্থীদের শপথ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মির্জাগঞ্জে যৌতুক,মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুই শতাধিক শিক্ষার্থীদের শপথ


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রামীন সমাজ উন্নয়নে মাদক,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সুবিদখালী মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থীদের শপথ বাক্যে পাঠ করান মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম। গতকাল রবিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও (জাইকা) প্রকল্পের সহযোগিতায় সুবিদখালী মহিলা কলেজ মিলনায়তনে সচেতনতা মূলক প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ দিল রুবা ইয়াসমিন লিজা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব,মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম,সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুর রহমান ও উপজেলা জাইকা অফিসার মোঃ এনায়েত হোসেন প্রমূখ। শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্যোশ্যে গ্রামীন সমাজ উন্নয়নে মাদক,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Top