বরিশালে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।


রফিকুল ইসলাম:বরিশালে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।রোববার(৫ জানুয়ারি)বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয় সামনে এ কর্মসূচি পালিত হয়।এর আগে বরিশাল জেলা ছাত্রদলের নেতা মো.সবুজ আকনের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।মিছিলটি সদর রোডে বের হতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে তাদের আটকে দেয় পুলিশ। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন-ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন হিমেল,রাজিব হোসেন প্রমুখ।এদিকে বিএনপিসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে সেজন্য নগরীর বিভিন্ন স্থানে বিপুল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Top