গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। - Alokitobarta
আজ : শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন উজিরপুরের জমি দখলকারী তিনজন কারাগারে এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা ইসির, পাবেন ছোটরাও সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়া... ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।


আবুবকর সিদ্দীক:প্রকৃতিতে এখন শীতকাল।এরই মধ্যে জেঁকে বসেছে শীত।মাঝেমধ্যে ছোট-খাটো শৈত্যপ্রবাহও চলছে।সামনে আরও শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।আবহাওয়া দপ্তর বলছে,আগামী রোববার রাত থেকে তাপমাত্রা কমে আসবে।তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।সূর্যের দেখা মিললেও তা স্থায়ী হচ্ছেনা।ফলে কমছে তাপমাত্রা।গ্রামাঞ্চলে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক।কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দূরপাল্লার যান চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।দেখা দিচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।এসব সমস্যা উজিয়ে শীত মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি থাকতে হবে।কেউ যেন শীতে কষ্ট না পায় সেটি নিশ্চিত করতে হবে।শীতে অনিবার্যভাবেই প্রকৃতিতে ঘটে কিছু পরিবর্তন।হেমন্তের ফসল কাটা শেষ হয়।নবান্নের সঙ্গে পিঠাপায়েসের আয়োজন চলে গ্রামাঞ্চলে।এই নগরেও এখন মৌসুমী পিঠা বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছে।শীত একদিকে যেমন উৎসবের আমেজ নিয়ে আসে।অন্যদিকে তীব্র শীত জীবনযাত্রা বিপন্ন করে তোলে মানুষজনের।বিশেষ করে দরিদ্ররা শীতের কাপড়ের অভাবে কষ্ট পায়।এই সময় শীতজনিত নানা রোগব্যাধিও দেখা দেয়।একারণে শীত মোকাবেলায় নিতে হবে নানা পদক্ষেপ।

শীতজনিত রোগব্যাধি থেকে মানুষজনকে রক্ষার করার জন্য স্বাস্থ্য বিভাগকে পদক্ষেপ নিতে হবে।তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।শুধু সরকার নয় সমাজের বিত্তবানরা এ জন্য এগিয়ে আসতে পারেন।শীত মৌসুমে শিশুদের ঠাণ্ডাজনিত নানা রকম রোগের প্রকোপ বেড়ে যায়। ডায়রিয়া,জ্বর,হাঁচি,কাশি,শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয় শিশুরা।প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পরিবর্তন হবে।এটাই স্বাভাবিক।এ জন্য প্রতিটি ঋতুই যেন উপভোগ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। শীতজনিত রোগব্যাধি থেকে মানুষজনকে রক্ষার করার জন্য স্বাস্থ্য বিভাগকে পদক্ষেপ নিতে হবে।তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শুধু সরকার নয় সমাজের বিত্তবানরা এ জন্য এগিয়ে আসতে পারেন।কবি সুকান্ত যেমন করে সূর্যের কাছে উত্তাপ চেয়েছিলেন ‘রাস্তার ধারের উলঙ্গ ছেলেটির জন্য’ তেমনিভাবে আমাদের মধ্যে শীতে মানবিকতার উন্মেষ ঘটাতে হবে। আর তখনই শীত কষ্টের ঋতু না হয়ে উৎসবের ঋতু হয়ে উঠবে।

আবুবকর সিদ্দীক,আলোকিত বার্তা ডট কম এর সম্পাদক ও প্রকাশক।

Top