“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”


রফিকুল ইসলাম:“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” শ্লোগানকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শপথ বাক্যপাঠ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নগরীর সার্কিট হাউস থেকে র্যালি বের করা হয়। শেষে নগরীর আমতলা মোড়ের সরকারী শিশু পরিবারে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শাহ পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার প্রমুখ।

একইদিন বেলা এগারোটায় গৌরনদী উপজেলা চত্বর থেকে পৃথক পৃথক র্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, সহকারী কমিশনার ফারিহা তানজীন, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার বাদশা ফয়সাল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Top