নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা


রফিকুল ইসলাম:বৃহত্তর বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বরিশালের প্রভাবশালী দৈনিক পত্রিকা “আজকের বার্তা” এর বার্তা সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন “বরিশাল ক্রাইম নিউজ” এর প্রকাশক খন্দকার রাকিব।বিকেল ৫ টায় তিনি প্রধান নির্বাচন কমিশনার বিধান সরকারের কাছে খন্দকার রাকিব মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুসফিক সৌরভ ও নির্বাচন কমিশনার আসাদুজ্জামান আসাদ,কমিটির সভাপতি সৈয়দ মেহেদি হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
২০১৯ সালে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন খন্দকার রাকিব।এ ব্যাপারে খন্দকার রাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচিত করার পরে আমি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় যথাযথ চেষ্টা করে গেছি। আমার মনে হয়েছে আমার এখনও কিছু কাজ বাকি। আমি নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল সংগঠনটিকে আরও ঢেলে সাজাতে চাই।আশা করি সংগঠনের সকল সদস্যবৃন্দসহ শুভাকাঙ্খীরা সবাই আমাকে সহযোগিতা করবেন।

Top