আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আমতলীতে সড়ক দূর্ঘটনায় নিহত -১


মল্লিক মো. জামাল , বরগুনা প্রতিনিধি।বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী জসিম (৩২) নিহত হয়েছে।প্রত্যক্ষদশর্ী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে মোটর সাইকেল যোগে মাছ কিনতে কুয়াকাটা যাচ্ছিলেন ব্যবসায়ী জসিম। সকাল সারে ৬ টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের একে স্কুল চৌরাস্তায় কাছাকাছি পৌছলে সড়কে থাকা গতিরোধক দেখে হঠাৎ মোটর সাইকেল চালক ব্রেক করলে চালক ও তার পিছনে বসে থাকা জসিম ছিটকে রাস্তায় উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থাণীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত জসিমের অবস্থা আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে বাখেরগঞ্জের কাছাকাছি বসে সকাল সারে ৮টায় তার মৃত্যু হয়। জসিম উপজেলা গুলিশাখালী ইউনিয়নের হারুন শরীফের পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিখিল চন্দ্র বলেন, দূর্ঘটনায় জসিমের মুখমন্ডল ফেতলে গিয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, আজ সকালে মোটর সাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে

Top