বরিশালে অভিযান চালিয়ে জেএমবি দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে অভিযান চালিয়ে জেএমবি দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক


রফিকুল ইসলাম:বরিশালে অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (৩৫) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শুক্রবার (২০ ডিসেম্বর) রা‌তে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালের রূপাতলীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

এতে বলা হয়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শাহ আলম বেপারীর ছেলে শহীদুল। তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। প্রাথ‌মি‌ক জিজ্ঞাসাবাদে শহীদুল র‌্যাবকে জানিয়েছেন,তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য তিনি। ঢাকায় অবস্থানকালে শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন বিভাগে গমন করেন। তিনি পেশায় গাড়িচালক। বর্তমানে তিনি নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থি কর্মকাণ্ড দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Top