ট্রলারের ইঞ্জিনের আঘাতে জেলের মৃত্যু - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ট্রলারের ইঞ্জিনের আঘাতে জেলের মৃত্যু


লিপি আক্তার মিতু:পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারের ইঞ্জিনে পেঁচিয়ে বেল্লাল মাঝি (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। বেল্লাল মাঝির বাড়ি উত্তর চরমোন্তাজ মোল্লা গ্রামে।

সঙ্গে থাকা অন্য ট্রলারের জেলেরা জানান,বেল্লাল তার ছেলে ও একই এলাকার জাফর ফরাজীকে সঙ্গে নিয়ে রাতে মাছ শিকারে যান। ইঞ্জিন চালু করে নদীতে রওনা হওয়ার পরে বেল্লাল পান খেয়ে সুপারির ছোবড়া ফেলতে গেলে ঢেউয়ের ধাক্কায় ছিটকে ইঞ্জিনের ওপর পড়ে যান।এসময় তার গায়ে থাকা গামছা ইঞ্জিনে পেঁচিয়ে যায়। এতে তিনি মাথা, বুকে ও হাতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ঘটনাটি শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Top