অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


লিপি আক্তার মিতু:পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার খাজুড়া গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদের মোহনা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, স্থানীয় জেলেদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, লেম্বুর চরে অবস্থিত মাছ ফ্রাইয়ের ব্যবসায়ীরা জানিয়েছে-নিহত বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন ধরে তাকে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখেছেন তারা। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Top