চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিসি মেয়রের সঙ্গে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিসিসি মেয়রের সঙ্গে


রফিকুল ইসলাম:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই লি জিমিং।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে নগরের বরিশাল ক্লাবের ক্যাফেটেরিয়ায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সৌজন্য সাক্ষাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে চীনা সরকার ও তাদের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান।এ কাজে যারা এগিয়ে আসবেন তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মেয়র।

এসময় তিনি বলেন,আমাদের নগর অন্য নগর থেকে কিছুটা অনুন্নত।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করছেন।তিনি দেশের সার্বিক উন্নয়ন সাধিত করেছেন।আশা করছি,চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নত হবে।প্রতি উত্তরে চীনা রাষ্ট্রদূত এইচ ই লি জিমিং বলেন,যেকোনো নগর থেকে বরিশাল নগরের রাজনৈতিক পরিবেশ ভালো।এটা একটি স্বাস্থ্যসম্মত নগর বলে আমার মনে হচ্ছে। চীন সরকার ও তাদের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী। আশা করি,বরিশাল অচিরেই একটি উন্নত নগরে পরিণত হবে।তিনি আরও বলেন,চীন ও বাংলাদেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।এ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।

সৌজন্য সাক্ষাতকালে চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছাড়াও বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান, জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক শহীদুল ইসলাম,বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-২ রফিকুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।শেষে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ চীনা রাষ্ট্রদূতকে বরিশাল সিটির প্রতীকী চাবি উপহার দেন।জানা গেছে,চীনা রাষ্ট্রদূত তিনদিনের শুভেচ্ছা সফরে বরিশালে এসেছেন।তার বরিশাল সফরের মূল্য উদ্দেশ্য ছিল বিসিসি মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।এছাড়া তিনি বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।

Top