বরিশাল নগরের কাশিপুর এলাকায় ট্রাকচাপায় সোহাগ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল নগরের কাশিপুর এলাকায় ট্রাকচাপায় সোহাগ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।


রফিকুল ইসলাম:বরিশাল নগরের কাশিপুর এলাকায় ট্রাকচাপায় সোহাগ (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে নগরের কাশিপুরের পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলতা এলাকার রশিদ মিনার ছেলে।স্থানীয়রা জানান,রাতে কাশিপুর পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সোহাগ।এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন তিনি।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-তদন্ত)এ আর মুকুল জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মরদেহ ময়নতদন্তের ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Top