হাফিজুর রহমান রুমি নামে এক নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

হাফিজুর রহমান রুমি নামে এক নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদ থেকে হাফিজুর রহমান রুমি নামে এক নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার(১৭ ডিসেম্বর)দিনগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়।বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।তবে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এ নেতা।

জানা গেছে,বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সামনে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হাফিজুর রহমান রুমি ও তার সমর্থকদের সঙ্গে ২১ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার অনুসারী পরিচয় দেওয়া ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ের ও তার সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে।এতে রুমি ও জোবায়েরসহ বেশ ক’জন আহত হন।পরে রুমির সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন।তিনি এসে পরিস্থিতি শান্ত করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ দেন।

Top