সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং অন্য কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং অন্য কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে


রফিকুল ইসলাম:সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং অন্য কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।বুধবার(১৮ ডিসেম্বর)বেলা সাড়ে ১১টায় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আয়োজনে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস সাত্তার,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় সম্পাদক আহসান হাবিব লাভলু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবীব রুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদী জেলা সংগঠক সাইদুর রহমান এবং গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির অন্যতম সদস্য আরিফুর রহমান মিরাজ।

সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন,বাংলাদেশ কৃষকের দেশ,কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।তাই অনতিবিলম্বে বাম গণতান্ত্রিক জোট থেকে কৃষক ও কৃষির সমস্যা সমাধানে যে সব দাবি উত্থাপন করা হয়েছে তা মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

Top