মৌলভীবাজার সদরের কচুয়া স্কুলে বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত.... - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মৌলভীবাজার সদরের কচুয়া স্কুলে বাংলাদেশের মহান বিজয় দিবস পালিত….


মকিস মনসুর.যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে মৌলভীবাজার সদরের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৬ ডিসেম্বর আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুল হক তরফদার এর সভাপতিততে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীলা রানী বর্মা, স্কুল ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি মোঃ সাইফ উদ্দিন. বশির মিয়া,মোঃ উকিল উদ্দিন, বিদ্যালয় এর সহকারি শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই কচুয়া স্কুল শহীদ মিনারে বীর শহীদানদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

সভায় বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব আরোপ করে বলেন এ বিজয় আমাদের অহংকার;অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা ৷ শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা, এনে দিয়েছে লাল সবুজের বিজয় পতাকা ৷৪৮ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্যদিয়ে এ বিজয় অর্জিত হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালির এ বিজয় আসে।

Top