মুক্তিযোদ্ধাদের নাম ওঠায় রাজাকারের তালিকা বাতিলওএর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মুক্তিযোদ্ধাদের নাম ওঠায় রাজাকারের তালিকা বাতিলওএর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


রফিকুল ইসলাম:মুক্তিযোদ্ধাদের নাম ওঠায় রাজাকারের তালিকা বাতিলওএর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।বুধবার(১৮ ডিসেম্বর)সকাল ১১টায় বরিশালের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষ।

বিভিন সংগঠনের নেতাদের উপস্থিতিতে কর্মসূচিতে বক্তারা বলেন, সদ্য প্রকাশিত রাজাকারদের যে তালিকা প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও অপমানকর। যেসব মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের নাম রাজাকারদের তালিকায় আসা সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড বলেই মনে করেন তারা। যার কারণে এই তালিকা দ্রুত বাতিল করা ও একইসঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ কামনা করেন।

Top