শার্শা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে এ রুপার চালানটি জব্দ করে বিজিবি সদস্যরা।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,গোগা সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় রূপা জব্দ করা হয়।জব্দকৃত রুপার সিজার মুল্য ১২ লাখ টাকা।

Top