বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে।মঙ্গলবার(১৭ ডিসেম্বর)দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিভাগীয় পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম।

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.এ কে এম এহসানউল্লাহ,বরিশালের পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামসহ ফিজিওথেরাপি ও ডেন্টাল ইউনিটের ডাক্তার এবং পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top